

ফল ও সবজি মানবদেহের জন্য খুবেই উপকারী বলে প্রমাণিত। কিন্তু জানে কি? নির্দিষ্ট একটি মসলারও আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ভূমিকা পালন করতে পারে। এমনই এক জাদুকরী মশলার নাম আদা। প্রতিদিন নিয়ম করে আদা খেলে, আপনার শরীরের কী কী পরিবর্তন ঘটবে চলুন জেনে আজকে তা জেনে নিই।
আমরা জানি রান্নার জন্য শক্তিশালী এ মশলাটি খেতে মোটেই সুস্বাদু নয়। তবে এই মশলার রয়েছে হাজারো ঔষধি গুণ। আদার মধ্যে রয়েছে জিঞ্জেরল, শোগাওল, জিঞ্জিবেরিন এবং প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ। আয়ুর্বেদিক শাস্ত্রে আদা প্রায় সব ধরনের রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। নিয়মিত আদা খাওয়ার অভ্যাস আপনার শরীরকে সুস্থ-সতেজ রাখতে সাহায্য করে।
আদার জিঞ্জেরল একটি জৈব-সক্রিয় উপাদান যেটি বমি বমি ভাব এবং বমি হওয়ার মতো উপসর্গ কমাতে সহায়তা করে। এটি ফোলা জয়েন্টগুলো কমাতেও সাহায্য করে। আদা ক্যানসার এবং হৃদরোগের বিরুদ্ধে শরীরে টনিকের কাজ করে। আদা হজমের জন্য বিশেষভাবে ভালো। আদার একটি অ্যান্টি-ডায়াবেটিক প্রভাব রয়েছে। পাশাপাশি আদা সেবনে মস্তিষ্কের কার্যকারিতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।
প্রতিদিন আদা খাওয়ার স্বাস্থ্যগত অনেক উপকারিতা রয়েছে। প্রতিদিন ১.৫ সেন্টিমিটার সাইজের একটি আদা খাওয়ার অভ্যাস করতে পারলে শরীরের জন্য তা অনেক কাজে আসে।
চলুন জেনে নেই আদা শরীরের জন্য কতটা উপকারী সে সম্পর্কে-
এখন বর্ষাকাল চলছে। চারপাশে ডেঙ্গু, চিকনগুনিয়াসহ ভাইরাসবাহিত জ্বরের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এসময় নিয়ম করে আদা খেলে আপনার শরীর থাকবে সুস্থ, আপিন থাকবেন প্রাণচঞ্চল। তাই নিজেকে সুস্থ ও ফিট রাখতে প্রতিদিন একটুকরো আদা খাওয়ার অভ্যাস করুন।
নিউজ /এমএসএম