সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

ভারতের ত্রিপুরায় ভয়াবহ বন্যায় নিহত ১০

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৮৫ এই পর্যন্ত দেখেছেন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় ১০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটির ৮ জেলার আশ্রয়কেন্দ্রে এসেছেন ৩৪ হাজারের বেশি মানুষ। এই বন্যায় ইতোমধ্যে সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও খোয়াই জেলায় এক কিশোরীসহ ১০ জন মারা গেছে। খবর এনডিটিভির।

তারা আরো বলছেন, ত্রিপুরায় সবশেষ ৪৮ ঘণ্টায় ভূমিধস ও অবিরাম বর্ষণে ডুবে একই পরিবারের তিনজনসহ ৯ জনের মৃত্যু হয়েছে।

বন্যা পরিস্থিতিতে দেশটির ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বুধ ও বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে সব স্কুল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীসহ সরকারি বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

ভারতের আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশের উত্তরাঞ্চলে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আসাম, মেঘালয় ও ত্রিপুরায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

সপ্তাহজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম ও মেঘালয় এবং ভারতে অন্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102