বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

নগদে প্রশাসক নিয়োগ দিলো কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১১৯ এই পর্যন্ত দেখেছেন

মোবাইলে আর্থিক সেবা ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিচালনায় ছয় কর্মকর্তাকে ‘সহায়ক কর্মকর্তা’ নিয়োগ দেয়া হয়েছে।  ‘নগদ’-এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। বুধবার (২১ আগস্ট) রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে চট্টগ্রাম অফিস থেকে প্রধান কার্যালয়ে বদলিপূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সংযুক্ত করে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো।

এছাড়াও প্রশাসকের সার্বিক কার্যক্রমে সহায়তার জন্য ৬ কর্মকর্তাকে ‘নগদ’-এ নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আনোয়ার উল্যাহ্, যুপ্ত পরিচালক পলাশ মন্ডল, যুগ্ম পরিচালক (আইসিটি) আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন, উপ পরিচালক (আইসিটি) চয়ন বিশ্বাস এবং উপ পরিচালক মো. আইয়ুব খান।

উল্লেখ্য, ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদের উদ্বোধন করেন। পরে বিভিন্ন সময়ে এর মালিকানায় যুক্ত হয়েছেন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। যথাযথ গ্রাহক তথ্য যাচাই (কেওয়াইসি) ছাড়াই প্রতিষ্ঠানটি মোবাইল গ্রাহকদের নিজস্ব গ্রাহক বানিয়ে ফেলার সুযোগ পায় নগদ। সরকারের সব ভাতা বিতরণেরও একচ্ছত্র সুবিধা পায় প্রতিষ্ঠানটি। ফলে সরকারি ভাতা পেতে নগদের গ্রাহক হওয়া বাধ্যতামূলক হয়ে যায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102