সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বাসার উদ্দেশ্যে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৯২ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসার উদ্দেশ রওনা হয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বুধবার সন্ধ্যা ৭ টায় তিনি রওনা হন বলে জানিয়েছেন খালেদা জিয়ার মিডিয়া কর্মকর্তা শামসুউদ্দিন দিদার ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দিদার জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সন্ধ্যা ৭টায় বাসার উদ্দেশ রওনা হয়েছেন।

এর আগে গত ৮ জুলাই মধ্যরাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়।

এরমধ্যে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট খালেদা জিয়াকে মুক্তি দেন রাষ্ট্রপতি।

নিউজ /এমএসএ

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102