সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা বন্ধে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১১৮ এই পর্যন্ত দেখেছেন

ম্প্রতি দেশের দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়। ‘মাদার অব ডেমোক্রেসি’ নামের সে সিনেমা নির্মাণের ঘোষণা দেন এম কে জামান।

এরপরই বিএনপি জানায়, বেগম জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টরি নির্মাণ করা যাবে না। এবার ‘মাদার অব ডেমোক্রেসি’ সিনেমাটি বন্ধে দেওয়া হলো আইনি নোটিশ।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে মাদার অব ডেমোক্রেসি ছবি বন্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি জানান, জিয়া পরিবারের কেউ এটা জানেন না, কাউকে না জানিয়ে এমন মুভি করা উচিত নয়। তাই এটা বন্ধ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে গতকাল মঙ্গলবার ফেসবুকে বিএনপি লেখে, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টরী বানানোর কোনো প্রকার অনুমতি জিয়া পরিবারের কোনো সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি।

এদিকে এম কে জামান জনিয়েছিলেন সিনেমা নির্মাণের আগে বেগম জিয়ার অনুমতি নিয়েছেন তিনি। তার কথায়, ‘অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি।

ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। চলচ্চিত্রটি নির্মাণের আগে আমরা তার অনুমতিও নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’

কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে জামান কিছু বলতে চাননি। আরও কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না। শুটিংয়ের আগে আগে ছবির কাস্টিং জানানো হবে।’

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102