সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

বৈঠক চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১১৫ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বুধবার (২১ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি দল থেকে অংশগ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি দেশি-বিদেশি অংশীজনদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিকসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102