সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

২৫ জেলার ডিসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন

একযোগে দেশের ২৫ জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের ২৫ জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে।  একই আদেশে তাদেরকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।  বিভিন্ন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে যুক্ত করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

প্রত্যাহার হওয়া তালিকায় রয়েছেন- ঢাকা, সিলেট, রংপুর, কক্সবাজার , চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লা, হবিগঞ্জ, মাগুরা, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, নোয়াখালী, মৌলভীবাজার, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, চাদঁপুর, খুলনা ও গোপালগঞ্জের ডিসি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102