সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

গুম-অপহরণ

শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৪ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১১১ এই পর্যন্ত দেখেছেন

২০১৫ সালে রাজধানীর উত্তরা থেকে এক আইনজীবীকে অপহরণ করে গুম করার অভিযোগে দেশে থেকে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার চৌধুরী এই আদেশ দেন। এদিন মামলার এজাহার ও এফআইআর এলে বিচারক প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

নথি থেকে থেকে জানা গেছে, গত ১৪ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এই আবেদন করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। এরপর থানা থেকে মামলার কপি পাঠানো হয়েছে।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক, সাবেক র‍্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ এবং র‍্যাবের অজ্ঞাত ২৫ সদস্যকে আসামি করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102