সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

স্বাস্থ্য শিক্ষা সচিব ওএসডি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৮৫ এই পর্যন্ত দেখেছেন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

 

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নিয়মিত সচিব পদায়ন না করা পর্যন্ত স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব আকমল হোসেন অতিরিক্ত হিসেবে এ বিভাগের সচিবের দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বাকী।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102