মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় সম্মেলনে কমলার জয়ের অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১২৫ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস দলের জাতীয় সম্মেলনে আচমকা উপস্থিত সবাইকে চমকে দিয়েছেন। সোমবার (১৯ আগস্ট) রাতে তাকে মঞ্চে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ডেমোক্রেট সদস্যরা। এ সময় আগামী নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে হারানোর অঙ্গীকার করেন কমলা। খবর রয়টার্সের।

সম্মেলনে সমর্থকদের উদ্দেশে কমলা বলেন, ‘আমরা যুদ্ধ করি, আমরা জিতে যাই।’

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোয় গতকাল ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন শুরু হয়। চার দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের পরে কমলা হ্যারিসের বক্তব্য দেয়ার কথা ছিল। তবে তার আগেই সেখানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন তিনি।

আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন কমলা।

জনমত জরিপগুলোতে দেখা গেছে, নির্বাচনী প্রচারে নতুন করে গতি এনেছেন কমলা হ্যারিস। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জাতীয়ভাবে এবং পেনসিলভানিয়াসহ আটটি প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যের অনেকগুলোতে ব্যবধান মিটিয়ে ফেলেছেন। এটি তাঁকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনের উত্তরসূরি হিসেবে বাছাই করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নভেম্বরের নির্বাচনে জিতলে কৃষ্ণাঙ্গ এবং এশীয় ঐতিহ্যের কমলা হ্যারিস হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102