সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

দীর্ঘ ১৭ বছর পর

সচল হয়েছে খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১১৭ এই পর্যন্ত দেখেছেন

দীর্ঘ ১৭ বছর পর সব ব্যাংক হিসাব সচল হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। সোমবার (১৯ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে (সিআইসি) এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানো হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শের পর এ সিদ্ধান্ত দিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান।

তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে ২০০৭ সালের ২৫ এপ্রিল শেখ হাসিনা ও খালেদা জিয়ার ব্যাংক হিসাব তলব করেছিল এনবিআরের গোয়েন্দা শাখা (সিআইসি)। পরে একই বছরের শেষের দিকে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব উন্মুক্ত করা হলেও খালেদা জিয়ারগুলো হয়নি। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআরে খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি।

এ বিষয়ে কর কর্মকর্তারা বলছেন, পুরনো আইনের ১১৬এ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের ব্যাংক হিসাব জব্দ করা হয়। আইন অনুযায়ী এক বছর পর আদেশের কার্যকারিতা বাতিল হওয়ার কথা। কিন্তু এরপর ব্যাংকগুলো হিসাব অবমুক্ত না করায় আজ (সোমবার) সব ব্যাংকে চিঠি দেয়া হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102