

ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর চাচা প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃটেনের কার্ডিফ শাহজালাল মসজিদের সাবেক ট্রাষ্টি ও মোতওয়াল্লী, আনজুমানে আল- ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মৌলভীবাজার জেলা সদরের কচুয়া গ্রামের প্রবীণ মুরুব্বী আলহাজ্ব আবু বক্কর (কুটু মিয়া) কার্ডিফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ শে আগষ্ট সোমবার সকাল সাড়ে দশটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিলো ৮৭ বছর।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ইউকে বিডি টিভি পরিবারের পক্ষ থেকে ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, কালচারাল প্রোগ্রাম কো অর্ডিনেটর হেলেন ইসলাম, ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ও বৃষ্টল বাংলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ইউকে বিডি টিভির ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির, ইউকে বিডি টিভি. কমের সম্পাদক কাওছারুল আলম রিটন, ইউকে বিডি টিভি. কমের বার্তা সম্পাদক মো: শাহজাহান মিয়া, ডাইরেক্টর আব্দুর রউফ তালুকদার, ডাইরেক্টর রাধা কান্ত ধর এক বিবৃতিতে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ও আত্মার মাগফেরাত কামনা করেছেন।
ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর উনার চাচার মাগফেরাত কামনা করে দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।
মরহুমের নামাজের জানাজা তারিখ পরবর্তীতে জানানো হবে।
নিউজ /এমএসএম