শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সরকারি চাকরিজীবীদের প্রতি বছর ডোপ টেস্ট করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৮০ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বছরে একবার সরকারি চাকরিজীবীদের ডোপ টেস্ট করা হবে।  পজিটিভ হলেই ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে আলোচনা শেষে মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বছরে একবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ডোপ টেস্টের আওতায় আসবেন।  যারা এ ডোপ টেস্টে পজিটিভ হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানও এই আওতায় থাকবে জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র কিংবা যারা ইউনিভার্সিটি-কলেজে অ্যাডমিশন নেবেন তাদেরও ডোপ টেস্ট করা হবে।  এ ছাড়া শিক্ষকরাও এই ডোপ টেস্টের আওতায় আসবেন।  আমরা এ ধরনের একটি আলোচনা করেছি। 

কবে থেকে এটি বাস্তবায়ন হবে- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনা হয়েছে।  মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102