রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

ডিআরইউ ইনডোর গেমস শুরু রোববার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায় রোববার থেকে শুরু হতে যাচ্ছে ডিআরইউ ইনডোর গেমস ২০২১। দাবা ইভেন্ট দিয়ে শুরু হবে এবারের এই প্রতিযোগিতা। ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে এদিন সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন হবে। তার আগে মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ডিআরইউ ইনডোর গেমস উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্যে ওয়ালটন গ্রুপের এফ এম ইকবাল বিন আনোয়ার বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সঙ্গে ওয়ালটন পরিবারের সম্পর্ক আত্মিক। ডিআরইউর স্পোর্টস আয়োজনে ওয়ালটন সব সময়ই পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আশা করছি এবারের এই ইনডোর গেমস প্রতিযোগিতা অত্যন্ত সফলভাবে পরিসমাপ্তির দিকে এগিয়ে যাবে। আমরা এই আয়োজনের সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি।তিনি আরও বলেন, ডিআরইউর পঞ্চাশোর্ধ্ব ১০ সাংবাদিককে প্রতি বছর পুরস্কার প্রদান করে সম্মাননা জানাবে ওয়ালটন। যাদের বয়স হয়েছে, খেলার প্রতি মানসিকতা প্রবল, কিন্তু খেলার শারীরিক সামর্থ রাখেন না- এমন সিনিয়র সদস্যদের আমরা সম্মান জানাতে চাই। এর মাধ্যমে ওয়ালটনের সাথে ডিআরইউ’র সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কার্যনির্বাহী সদস্য রহমান আজিজ, মো. মাহবুবুর রহমান ও নার্গিস জুঁই, ক্রীড়া উপ-কমিটির সদস্য সচিব এম. এ. বাকী, সাবেক ক্রীড়া সম্পাদক মোরসালিন আহমেদসহ ক্রীড়া উপ-কমিটির সদস্যবৃন্দ।এবারের এই প্রতিযোগিতার পুরুষ সদস্যদের ইভেন্টগুলো হলো- অ্যাথলেটিক্স (২০০মি: ও ৪০০ মি. স্প্রিন্ট), দাবা, টেবিল টেনিস (একক ও দ্বৈত), ব্যাডমিন্টন (একক), ক্যারম (একক ও দ্বৈত), অকশন ব্রিজ, কল ব্রিজ, অ্যার্চারি, গোলক নিক্ষেপ, শ্যুটিং ও সাঁতার। নারী সদস্যদের ইভেন্টগুলো হলো- অ্যাথলেটিক্স (১০০ মিটার স্প্রিন্ট), টেবিল টেনিস (একক), ক্যারম (একক ও দ্বৈত), ব্যাডমিন্টন (একক), সাঁতার, শ্যুটিং ও লুডু। সদস্যদের সন্তানদের বয়সভিত্তিক ইভেন্ট দুটি হলো- ১০০ মিটার ও ২০০ মিটার স্প্রিন্ট। সদস্যদের স্ত্রীদের ইভেন্ট হলো- মার্বেল দৌড়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102