সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

চট্টগ্রাম অফিস: দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর চট্টগ্রাম ‘শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর’ থেকে আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়নের নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার এ নির্দেশনা দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়নের নির্দেশনা দিয়েছে। 

আজ থেকে আন্তর্জাতিক ফ্লাইট উঠা-নামার জন্য বিমান বন্দর উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। তবে কবে নাগাদ ফ্লাইট অপারেশন চালু হবে এটা নির্ভর করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেসরকারি উড়োজাহাজ কোম্পানিগুলোর ওপর। ফ্লাইট অপারেশনের জন্য তাদের কিছু প্রস্তুতি আছে, সেসব শেষে অপারেশন চালু হবে।

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উন্মুক্ত ঘোষণা করা হলেও শাহ আমানতে এয়ার বাবল ফ্লাইট বন্ধ থাকবে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, আমাদের পক্ষ থেকে বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।  করোনা পরীক্ষা সনদ ও টিকা নেয়ার সনদসহ করোনা পরিস্থিতিতে আরোপিত আন্তর্জাতিক নিয়ম মেনেই ফ্লাইট অপারেট করতে হবে।

প্রসঙ্গত, ফ্লাইট পরিচালনা করা হবে কি না তা নির্ভর করছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেসরকারি উড়োজাহাজ কোম্পানিগুলোর ওপর।  আন্তর্জাতিক গন্তব্যগুলোতে ফ্লাইট অপারেট করা হয়ে থাকে যাত্রীর চাহিদা ও পর্যাপ্ত যাত্রী প্রাপ্তির ওপর ভিত্তি করে।

সাধারণত এমন নির্দেশনার পর ফ্লাইট অপারেশনের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়া হয়ে থাকে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102