

সাবেক ২৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ৪০ এমপির অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম সরোয়ার হোসেন। রবিবার (১৮ আগস্ট) দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ’র কাছে তিনি এই আবেদন করেন।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগের বিষয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার চুপ থাকতে পারে না।
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৯০৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।
অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) থেকে ডিআইজি (উপ-মহাপরিদর্শক) পদে বাংলাদেশ পুলিশের ৭৩ জন পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে । এর মধ্যে সুপারনিউমারারি হিসেবে ৬৩ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
ব্যাংক খাতে টেকসই সংস্কারের জন্য একটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রবিবার (১৮ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেয়ায় সেনাগৌরব পদক (এসজিপি) অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক। রবিবার (১৮ আগস্ট) দুপুরে সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামানের কার্যালয়ে গেলে তাকে এ সম্মাননা দেয়া হয়।
আপাতত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার (১৮ আগস্ট) এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
৬ মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলছেন, ভোটের জন্য নির্বাচন কমিশন, পুলিশ-প্রশাসনসহ বিভিন্ন সংস্থার সংস্কার ৩ মাসেই সম্ভব।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে। শনিবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে গ্লোবাল ডিফেন্স কর্প।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূস দেশে ব্যাপক সংস্কারের কথা বলেছেন। এজন্য তিনি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের কথা বলেন। এ জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং যাত্রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন চেয়েছেন।
সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং সাবেক ডিবিপ্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের কী পরিমাণ অবৈধ সম্পদ রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে সংস্থাটি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৪৪ পুলিশ সদস্যের তালিকা প্রকাশিত হয়েছে। রবিবার (১৮ আগস্ট) পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।
রাজনৈতিক পট পরিবর্তন ও নানা চাপের মুখে পদত্যাগ করতে রাজি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিষয়টি মৌখিকভাবে গণমাধ্যমকে জানিয়েছিল বিসিবির সূত্র। তবে, এই ব্যাপারে নির্দিষ্টভাবে অফিশিয়াল কিছু জানেন না যুব ও ক্রীড়া মন্ত্রলায়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আত্মগোপনে চলে যান তার দলের নেতা কর্মীরা। এই দলে আছেন হাসিনা সরকারের সংসদ সদস্য অভিনেতা ফেরদৌস আহমেদ। সরকার পতনের পর থেকে খোঁজ নেই তার। অনেকের প্রশ্ন ফেরদৌস এখন কোথায়?
গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারক, পুলিশ সদস্যসহ ৬২৬ জন সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় ৬১৫ জন স্ব-উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেছেন। রবিবার (১৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আয়নাঘর ও ২০১৩ সালে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর হামলার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তিনি ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের ওপর আক্রমণ ও নিধন, আড়িপাতার যন্ত্র পেগাসাস সফটওয়্যার ক্রয় ও আয়নাঘরের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।
নিউজ /এমএসএম