মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১০৯ এই পর্যন্ত দেখেছেন

জনগণ যাতে দ্রুত ন্যায়বিচার পায়, সেজন্য প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রবিবার (১৮ আগস্ট) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচজন বিচারপতির এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, নবনিযুক্ত প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের নতুন বিচারপতিদের অভিনন্দন জানান মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, মামলা জট কমানোর ব্যাপারেও প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অন্যান্য বিচারপতি হলেন- বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি এস. এম. এমদাদুল হক।

সাক্ষাতকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের উভয় বিভাগেই সব বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।

বৈঠকে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102