বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও মেয়র তাপস জড়িত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১২১ এই পর্যন্ত দেখেছেন

বিডিআর বিদ্রোহে পিলখানার মর্মান্তিক ট্র্যাজেডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপসসহ আরও অনেকে সরাসরি জড়িত উল্লেখ করে তাদের বিচারের দাবি করেছেন নিহতদের স্বজনরা।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। এসময় বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডে নিহত সব সেনা ও সিভিলিয়ানদের পরিবার তিন দফা দাবি জানান।

নিহতদের স্বজনরা জানান, বিডিআর বিদ্রোহে পিলখানায় নিহত হওয়া ৫৭ সেনা ও ১৭ জন সাধারণ নাগরিকের হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপসসহ আরও অনেকেই সরাসরি জড়িত। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা।

তারা আরও জানান, দেশে স্বৈরাচারী শাসকের পতন হওয়ার মাধ্যমে যে মুক্ত বাক-স্বাধীনতার স্বাদ পেয়েছে বাঙালি। তেমনি শহীদ সেনাদের নামে ১৫ বছর হয়ে আসা অপপ্রচার বন্ধ ও সঠিক ইতিহাস প্রচার করুন।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানাতে বিদ্রোহী বিডিআর সদস্যদের হাতে বাহিনীর মহাপরিচালক শাকিল আহমেদ ও ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102