সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

একদিনে হাসপাতালে সর্বোচ্চ ৩২৯ ডেঙ্গু রোগী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনা মহামারী মধ্যেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৩২৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন ৩০৬ জন।  চলতি মৌসুমে একদিনে এটিই সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের  হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগস্ট মাসের ১৭ দিনে ৩ হাজার ৯৯২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।  গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। 

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টের এই কয়েকদিনেই মারা গেছেন ১৪ জন আর জুলাইতে ১২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ১১৪ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ৪৮ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ৬৬ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৬ হাজার ৬৫০ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫ হাজার ৫১০ জন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102