মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এগারো দেশ থেকে টিকা ছাড়া বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৬৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশে করোনা সংক্রমণ রোধে সতর্কতায় পূর্ণ ডো ডোজ টিকা না নিয়ে ১১টি দেশ থেকে বাংলাদেশে আসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।সোমবার নতুন এই নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।বিধিনিষেধের এই তালিকায় থাকা ১১ দেশ হলো- মালয়েশিয়া, ইরান, স্পেন, সাইপ্রাস, ইসওয়াতিনি (সোয়াজিল্যান্ড), জর্জিয়া, আর্জেন্টিনা, বাতসোয়ানা, কিউবা, লিবিয়া ও মঙ্গোলিয়া।বেবিচকের নির্দেশনায় বলা হয়েছে, উল্লেখিত ১১ দেশ থেকে যাত্রার ১৪ দিন আগে করোনা টিকা নেওয়া বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরতে পারবেন। তবে ফেরার পর তাদের ১৪ দিন বাধ্যতামূলকভাবে হোম কোয়ারান্টাইনে থাকতে হবে।এসব দেশে থাকা প্রবাসী কর্মীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। এছাড়াও এই দেশগুলো থেকে বাংলাদেশি নাবিক ও মেরিন ইঞ্জিনিয়াররা দেশে ফিরতে পারবেন, তবে তাদের প্রয়োজনীয় নথিপত্র দেখাতে হবে।পাশাপাশি ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইরাক, আয়ারল্যান্ড, কাজাকস্তান, কুয়েত, কিরগিজিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস, পানামা, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনিশিয়া ও যুক্তরাজ্য থেকে বাংলাদেশ ভ্রমণের বিষয়েও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া ছাড়া যাত্রীদের সরকার নির্ধারিত হোটেল বা প্রতিষ্ঠানে নিজ খরচে ১৪ দিনের কঠোর প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে থাকতে হবে। বিমানবন্দরেই তাদের হোটেল বুকিং বা প্রয়োজনীয় নথি দেখাতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102