বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সাবেক এমপি এম এ লতিফ ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১১৫ এই পর্যন্ত দেখেছেন

চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এই আদেশ দেন।

নগর পুলিশের উপকমিশনার প্রসিকিউশন এ এ এম হুমায়ুন কবির বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি এম এ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে ডবলমুরিং থানার পুলিশ ৭দিনের রিমান্ডের আবেদন করে। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বলেন, সকালে নগরের বায়েজিদ বোস্তামী থানার মাজার গেট এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষে ফেরার পথে ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় এরশাদ নামের একজন গুলিতে আহত হন।

এ ঘটনায় আহত এরশাদ বাদী হয়ে থানায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। মামলার এজাহারভুক্ত নগর ছাত্রলীগ নেতা জাকারিয়া দস্তগীরসহ বাকি আসামিরা বাদী ও তার সঙ্গে থাকা লোকজনকে রড, হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করেন। এ ছাড়াও তারা ককটেল বিস্ফোরণ করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102