

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার ছেলে আরাফাত রহমান কোকো এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার জামে মসজিদে শুক্রবার আসরের নামাজ শেষে মিলাদ ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে এম নাসের রহমান বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করেছিল ফ্যাসিস্ট হাসিনা। তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হত্যার চেষ্টা করেছিল।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করীম ময়ুন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত, আশিক মোশাররফ, হেলু মিয়া, মুজিবুর রহমান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম, জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমদ, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমদ, মৎস্যজীবী দলের সভাপতি মুসা আহমদ,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সারোয়ার মজুমদার ইমন, সাবেক জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মো: শাহজাহান মিয়া, জাসাসের আহবায়ক শেখ সিরাজুল ইসলাম রাসেল, ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল হেকিম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসহাক আহমেদ মামনুন প্রমূখ।

অপরদিকে জুমার নামাজ শেষে শহরের দেওয়ানী জামে মসজিদে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজানের উপস্থিতিতে শেখ হাসিনার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলিতে নিহত শহিদদের মাগফেরাত কামনায় ও খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা ও চাদঁনীঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বখস, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, আহাদ আহমদ, জেলা ছাত্রদল নেতা নিশাত আহমদ, পৌর বিএনপি নেতা ও কাউন্সিলর আনিছুজ্জামান বায়ছে, শহিদ আহমদ, আব্দুল হান্নান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া প্রমুখ।

এছাড়াও যুবদল, ছাত্রদল, জাসাস শহরের বিভিন্ন মসজিদে পৃথক পৃথক ভাবে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা, সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার কর্মসূচী পালন করেছে।
নিউজ /এমএসএম