সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

মৌলভীবাজারে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১১৩ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করা হয়। ১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে খন্ড খন্ড ভাবে এই কর্মসূচি পালন করা হয়। প্রতিটি জায়গায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করীম ময়ুন, বিএনপির সহ-সভাপতি মুয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক মোশারফ, জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সৈয়দ মমশাদ আহমদ, সাধারণ সম্পাদক সরওয়ার মজুমদার ইমন ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ  প্রমুখ। পরে মেয়র চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এম সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ  করে আবার  মেয়র চত্বরে এসে শেষ হয়।

 

অপরদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজানের নেতৃত্বে শেখ হাসিনার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে গণহত্যার বিচারের দাবিতে শহরের চৌমোহনা, শমশেরনগর সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এম সাইফুর রহমান সড়কে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বখস, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, আহাদ আহমদ, জেলা ছাত্রদল নেতা নিশাত আহমদ, পৌর বিএনপি নেতা ও কাউন্সিলর আনিছুজ্জামান বায়ছে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া প্রমুখ।

এছাড়াও অবস্থান কমসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102