রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

পতিত সরকারের গোষ্ঠী সংখ্যালঘুদের ঘটনার নাটক সাজিয়ে প্রচার করছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশি-বিদেশি চক্র এবং পতিত সরকারের গোষ্ঠীর লোকেরা পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ঘটনার নাকট সাজিয়ে প্রচার করছে।

তিনি বলেন, কয়েকদিন আগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী দিয়ে ৩০০ থেকে ৪০০ মানুষ ভারতে চলে যাওয়ার জন্য সীমান্তের কাছে জমায়েত করেছিল। প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দারা আমাকে পরিষ্কার বলেছে এটি সাজানো একটি নাটক।

ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটি সাজানো নাটক না হলে, তারা সেখানে সবাই খালি ছিল। সঙ্গে তাদের স্ত্রী-কন্যা, সন্তান কেউ নেই। কিন্তু তারা বলছে চলে যাচ্ছেন। এটা সম্পূর্ণ একটি নাটক। ভারতকে একটি ধারণা দেওয়া যে তারা এখানে নির্যাতিত হচ্ছে, তারা এই দেশে থাকতে পারবে না। আর এটিকে তাদের একটি গোষ্ঠী প্রচার করছেন। ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি। যা ঘটেছে এটি সম্পূর্ণ রাজনৈতিক। তাই এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। যাতে ভুল বা মিথ্যা সংবাদ প্রকাশিত না হয়।

IMG_20240814_110654

তিনি দলের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, আপনারা দেখেছেন যে এসব ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদের দলের জেলার নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। আমাদের সুস্পষ্ট নির্দেশনা আছে। যদি এখানে আমাদের দলের কোনো লোকজন জড়িত থাকে তাহলে ডিসি ও এসপিকে ব্যবস্থা নেওয়া জন্য বলা হয়েছে।

এছাড়াও আমাদের দলের পক্ষ থেকে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো। ইতোমধ্যেই আমরা কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।

তিনি সনাতন ধর্মাবলম্বী মানুষদের প্রভাবিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা গুজবে কান দেবেন না, প্রভাবিত হবেন না। আমরা সবসময় আপনাদের পাশে আছি। এখানে যেন সৌহার্দ্য বিনষ্ট না হয়। কোনো ধরনের বিশৃঙ্খলতা যেন না হয় সেই দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব আমরা নিয়েছি। আপনাদের এবং সারা দেশবাসীর কাছে অনুরোধ, আপনারা সহযোগিতা করবেন। সকলকে বর্তমান সরকারকে সহযোগিতা করাও অনুরোধ জানান তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102