মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শাহিনসের রানের পাহাড়ে পিষ্ট বাংলাদেশ ‘এ’

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৩৩ এই পর্যন্ত দেখেছেন

পাকিস্তানের মাটিতে মূল দলের আগে শাহিনসের বিপক্ষে চার দিনের আনঅফিসিয়াল টেস্ট খেলছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যান মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। এবার দ্বিতীয় দিনও ভালো কাটলো না লাল-সবুজ শিবিরের। বাংলাদেশের ১২২ রানের জবাবে বড় লিড নিয়েছে পাকিস্তান শাহিনস।

বুধবার (১৪ আগস্ট) ৪ উইকেট হারিয়ে ৩৬৭ রান তুলেছে স্বাগতিক দল। এতে ২৪৫ রানের লিড নিয়ে দিন শেষ করেছে তারা।

ইসলামাবাদে ২ রানে প্রথম দিন শেষ করা দলটি আজ স্কোরশিটে ৩৬৫ রান যোগ করেছে। মিডল-অর্ডারে ম্যারাথন এক ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন উমর আমিন। ২৩ চার ও ১ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ১৭৭ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এ ছাড়া সাউদ শাকিলের ব্যাট থেকে ৭৬ রান এসেছে। তার ইনিংসে ছিল ৯টি চার।

এরপর সাদ খান ৩১ ও কামরান গোলাম ২০ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

লাল-সবুজের হয়ে হাসান মুরাদ দুটি এবং তানজিম সাকিব ও নাঈম হাসান একটি করে উইকেট শিকার করেন।

এর আগে, পাকিস্তান শাহীনসের বিপক্ষে প্রথম দিনেই বেকায়দায় পড়ে টাইগার যুবারা। দলীয় ৬ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। রানের খাতা খোলার আগেই ফেরেন জাকির হাসান। তিনে নেমে ৭ রানে বিদায় নেন এনামুল হক। মিডল-অর্ডারে মুমিনুল ১১ ও মুশফিক ১৪ রান করেন। এরপর শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন শাহাদাত হোসেন ও নাঈম হাসান।

তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন ওপেনার মাহমুদুল হাসান। হাফ-সেঞ্চুরির পর ব্যক্তিগত ৬৫ রানে আউট হন তিনি। শেষমেশ ৪৪ দশমিক ৩ ওভারে ১২২ রানে শেষ হয় বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102