মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

নতুন স্বরাষ্ট্র সচিব মোকাব্বির হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর আগে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। একইসঙ্গে ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

এদিকে একই প্রজ্ঞাপনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানকে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য মো. এমদাদউল্লাহ মিয়াকে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102