মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

পাপনসহ বিসিবি কর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১০৫ এই পর্যন্ত দেখেছেন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এবার ক্রীড়াঙ্গনেও বইছে ক্ষমতার পালাবদলের ঢেউ। নতুন সরকারের অধীনে বিসিবি বা বাফুফের ভবিষ্যৎ নিয়েও নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

এমন পরিস্থিতিতেই মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বিসিবির সামনে অবস্থান নেন ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমীরা। মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেটে অবস্থান নিয়ে ‘বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ’ ব্যানারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবি করেন তারা। এ সময়ে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস, বয়সভিত্তিক দলের দায়িত্বে থাকা ওবায়েদ নিজামসহ বাকি পরিচালকদের পদত্যাগের দাবিও তোলা হয়।

ব্যানারে লেখা ছিল, ‘গত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনে পরিচালিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অযোগ্য, অদক্ষ ও দুর্নীতিবাজ সকল পরিচালকদের অপসারণ ও পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন।’

এই কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়বাদী দলের ক্রীড়া সম্পাদক ও সাবেক ফুটবলার আমিনুল হক, বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু ও কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

এদিকে বিসিবির নিরাপত্তায় স্টেডিয়ামের অফিসের সামনে এখনও পাহারায় আছে বাংলাদেশ সেনাবাহিনী। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়েও দুশ্চিন্তা আছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বৈশ্বিক এই টুর্নামেন্ট আয়োজনের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102