

মোঃ শফি মাহমুদঃ রক্তাক্ত ১৫ই আগস্টে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাদানী মারকাজুল হাসনাইন মডেল মাদরাসা ও এতিমখানায় সারাদিন ব্যাপি পবিত্র কোরআন শরিফ তেলওয়াত দোয়া ও মিলাদ মাহফিল সহ তোবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি সহ রুহের মাগফেরাত কামনা করা হয়।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েষ্ট হেলথ্ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান মাদানী মারকাজুল হাসনাইন মডেল মাদরাসা ও এতিমখানায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান জনাব দেলওয়ার হোসেন সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।