মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

হেফাজতে ইসলাম বাংলাদেশের

১৫ আগস্ট ছুটি বাতিলের দাবি, শেখ মুজিবের ভাস্কর্য সরাতে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৪২ এই পর্যন্ত দেখেছেন

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে আগামী ১৫ আগস্টের মধ্যে সারা দেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য সরিয়ে ফেলারও আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।

সোমবার (১২ আগস্ট) হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শেখ মুজিব এবং হাসিনা তাদের শাসনামলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অবিলম্বে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করুন। কোনো ফ্যাসিস্ট আইকনকে আমরা আর পুনঃপ্রতিষ্ঠিত হতে দেব না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় অর্থ-সম্পদ লুটপাট করে ফ্যাসিস্ট শেখ মুজিবের যতগুলো মূর্তি তৈরি করা হয়েছে, সেগুলো ১৫ আগস্টের আগেই সরিয়ে ফেলে দেশকে কলঙ্কমুক্ত করার ইমানি দায়িত্ব পালন করুন। দেশবাসীকে নির্মোহভাবে ফ্যাসিবাদের সকল শিক্ষা, সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্ব এবং এর পুনরুত্থানের সমস্ত শিকড় উপড়ে ফেলতে হবে।

প্রসঙ্গত, সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। তবে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। বর্ষপঞ্জি হিসেবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি।

তবে শেখ হাসিনার পদত্যাগ ও পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার এবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করবে কি-না এবং এই ছুটি বহাল থাকবে কি-না; এই নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102