মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

ঋণের নামে ১৫ বছরে

ব্যাংক থেকে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লুটপাট

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৪৪ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ব্যাংক ঋণের নামে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লোপাট করা হয়েছে বলে জানিয়েছে, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এ ছাড়া ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুর্বল ব্যাংকগুলোকে ১৫ হাজার ৭০০ কোটি টাকা মূলধন জোগান দিয়েছে আওয়ামী লীগ সরকার। আজ সোমবার (১২ আগস্ট) রাজধানীতে ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনার বিষয়ে সিপিডির এক আলোচনায় এসব তথ্য জানানো হয়।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে আনুমানিক ৪৭ থেকে ৬৭ বিলিয়ন ডলার পাচার হয়েছে।

এ সময় আলোচকেরা বলেন, ব্যাংক খাতের ওপর জনগণ আস্থা হারালে আর্থিক খাতে বড় ঝুঁকি তৈরি হবে। সুশাসন ফেরাতে ব্যাংক রিফর্ম কমিশন গঠনের প্রস্তাব দেন তাঁরা। সেই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যাংকের লাইসেন্স না দেওয়ার পরার্মশ দিয়েছে সিপিডি।

সরকারের সাবেক কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর না করারও পরামর্শ দিয়েছে সংস্থাটি। সেই সাথে নিয়ম অনুযায়ী সব নিয়োগ দেয়ায় জোর দিয়েছে সিপিডি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102