বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৪৫ এই পর্যন্ত দেখেছেন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (১১ আগস্ট) ১৬ সদস্যের এই দল ঘোষণা করা হয়। দলে আছেন আলোচিত অলরাউন্ডার সাকিব আল হাসান। সিরিজে দল থেকে বাদ পড়েছেন তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দিপু।

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজ দিয়ে তিনি টেস্ট দলে ফিরেছেন। তাসকিন আহমেদও শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে ছিলেন। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দলে আছেন আছেন এই পেসার।

দলে আছেন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

উল্লেখ্য, টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে আওয়ামী লীগ। দলটির সর্বশেষ মেয়াদে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। ইতোমধ্যে সেই সংসদ ইতোমধ্যেই বিলুপ্তি করেছেন রাষ্ট্রপতি। গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাকিব আল হাসানের ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও দেখা গেয় শঙ্কা। তবে আপাতত সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে রাজনীতির প্রভাব পড়ছে না। পাকিস্তান সিরিজের দলে আছেন তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102