মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল কানাডা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১১৯ এই পর্যন্ত দেখেছেন

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে কানাডা। শুক্রবার এক বিবৃ‌তিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বাগত জানা‌ন। শ‌নিবার (১০ আগস্ট) এ তথ্য জানায় ঢাকার কানা‌ডিয়ান হাইক‌মিশন।

বিবৃ‌তিতে বলা হয়, আমরা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানাই। এ‌টি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক শাসনের পথ প্রশস্ত করার পাশাপা‌শি শান্তি পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ। বাংলাদেশে চলমান সঙ্কটের সমাধানে শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে যেতে কানাডা সমর্থন করে।

মেলানি জোলি বলেন, এই পরিবর্তনের সময়ের প্রক্রিয়ায় কানাডা যুক্ত হতে চায়, যা হবে সমাজের সব খাতের রাজনৈতিক অংশগ্রহণ। তাতে থাকবে ধর্মীয় সংখ্যালঘু, যুব সমাজ, নারী ও অন্য সংখ্যালঘুরা। মানবাধিকারের প্রতি সম্মান, আইনের শাসন মেনে গণতান্ত্রিক রীতি ও অংশগ্রহণমূলক সরকার গঠনের নীতিতে সব দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানায় কানাডা।

কানাডা সবাইকে শান্ত থাকারও আহ্বান জানায়। মত প্রকাশের স্বাধীনতা চর্চার জন্য ইন্টারনেট ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থার পুরোপুরি সুযোগ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানায় কানাডা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102