

নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে দুই লাখ টাকার বেশি নগদ উত্তোলন করা যাবে না। তবে এ সিদ্ধান্ত শুধু চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য হবে। একইসঙ্গে সন্দেহজনক লেনদেন বন্ধ রাখাও নির্দেশনা দেয়া হয়।
বাংলাদেশ ব্যাংক শনিবার (১০ আগস্ট) রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে।
নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।
জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়।
এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় শনিবার রাতে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক।
নিউজ /এমএসএম