রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

বিএসএফ’র গুলিতে ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশী যুবক আহত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৫৭ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) এর গুলিতে নাইমুর রহমান নাইম (২২) নামের বাংলাদেশী এক যুবক গুরুতর আহত হয়েছে।

শনিবার (১০ আগষ্ঠ) সকাল সাড়ে ১০ টার সময় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কোটাপাড়া বিজিবি সিমান্তের ৩৮৩/২ এস মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নাইম বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে বলে তথ্য পাওয়া যায়।

সুত্র জানায়, শনিবার সকাল ১০ টার দিকে নাইম তার চাচা আলমগীরের সাথে সীমান্তের ৩৮৩/২ এস মেইন পিলার এলাকায় তাদের আবাদি জমিতে গরুর ঘাস কাটতে যায়। এসময় সীমান্তের ওপারের ভারতীয় বিএসএফ’র ভেলাগাছি ক্যাম্পের জোওয়ানরা তাদের লক্ষ্য করে চিৎকার করে এবং গুলি ছুড়ে। নাইম ডানপায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকলে তার চাচা আলমগীর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে গুলিবিদ্ধ যুবকের চাচা আলমগীর জানান, আমরা চাচা ভাতিজা একসাথেই ঘাস কাটছিলাম। আমরা নো মেনস লেন্ড এর থেকে দূরেই ছিলাম। আমরা আমাদের যে জমিতে আলু ভুট্টা চাষ করি সে জমিতেই গরুর জন্য ঘাস কাটছিলাম। সকালে ১০ টার সময় আমরা ঘাস কাটতে যাই। কিছুক্ষণ পরেই সীমান্ত থেকে বিএসএফ সদস্যরা আমাদের দেখে চিৎকার করে এবং তারা গুলি ছুড়ে। মাটিতে পড়ে থাকা নাইমের আর্তচিৎকারে আমি বুঝতে পারি সে গুলিবিদ্ধ হয়েছে। তাকে তাৎক্ষণিক সেখান থেকে নিয়ে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেই। গুলিতে তার ডান পা এর হাড় ভেঙ্গে গিয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102