মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

বেবিচকের নতুন চেয়ারম্যান মঞ্জুর কবীর চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৪৬ এই পর্যন্ত দেখেছেন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

শুক্রবার (৯ আগস্ট) বিমান বাহিনীর সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেবিচক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি এতদিন চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে এয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রেষণে নিয়োজিত থাকার সময়ে বেতন-ভাতাদি এবং অন্যান্য সুযোগ সুবিধাদি পাবেন তিনি।

বর্তমান বেবিচক চেয়ারম্যান এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরীকে বিমান বাহিনী সদর দপ্তরের প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102