বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের পাশে সনাফ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন

সচেতন নাগরিক ফোরাম (সনাফ) মৌলভীবাজারের উদ্যোগে শহরের সড়কগুলোর বিভিন্ন স্পটে ট্রাফিকের দায়িত্ব পালনরত ছাত্র-ছাত্রী, আনসার সদস্য, স্কাউট ও সেচ্ছাসেবীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ৮ আগষ্ট দুপুরের শহরের যানজট নিরসনে স্কাউট লিডারের তত্ত্বাবধানে শহরের চৌমহনা,কুসুমভাগ পয়েন্ট,পশ্চিমবাজার,বেরিপাড়, প্রেসক্লাব মোড়, মৌলভীবাজার মডেল থানাসহ শহরের বিভিন্ন পয়েন্ট ও সরকারি স্থাপনা, উপাসনালয়ে  ট্রাফিক ও নিরাপত্তাকর্মীর দায়িত্ব নিয়োজিত স্কাউট সদস্য, স্কুল,কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক ফোরামের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাতুক,সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জুয়েল আহমদ,সহ-সভাপতি হুমায়ুন কবির, এইচ এম মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজনগর উপজেলা সভাপতি মাওলানা আরিফ আহমদ চৌধুরী, মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি মিনহাজ আহমদ মুন্না, ক্রীড়া সম্পাদক তারেক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102