মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

নির্বাচন নিয়ে জাতিসংঘকে যা জানালো বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৪৮ এই পর্যন্ত দেখেছেন

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করে বলেছেন, নিরপেক্ষ নির্বাচন হবেই, বাংলাদেশে এবং দেশের বাইরে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি বলেছেন, ‘নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারো মনে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ এবং দেশের বাইরেও নেই, এটা তো হবেই। এ জন্যই বাংলাদেশে আন্দোলন হয়েছে, রক্ত দিয়েছে।’

শুক্রবার (৯ আগস্ট) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

নিরপেক্ষ নির্বাচন কবে নাগাদ হবে এমন প্রশ্নের জবাব সরাসরি না দিলেও তিনি বলেন, ‘বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন হয়েছে, দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। এর সঙ্গে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভালো সমর্থন ছিল। বিশেষ করে জাতিসংঘের। বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে উন্নয়ন সহযোগীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজ সবার সেই শঙ্কা কেটে গেছে।’

গোয়েন লুইস বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। কী করে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে তা নিয়ে সব দল ও সুশীল সমাজের সঙ্গে কথা হচ্ছে। সহিংসতা বন্ধ করে অর্থনৈতিক অগ্রগতির জন্য আলোচনা অব্যাহত থাকবে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ঢাকায় নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞ হুমা খান ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102