শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

শ্রম মন্ত্রণালয় ও পল্লী উন্নয়ন বিভাগে নতুন সচিব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৮৫ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে নতুন সচিব এবং সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডে মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।সোমবার (১৬ আগস্ট) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নতুন শ্রম ও কর্মসংস্থান সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. এহছানে এলাহী। এর আগে গত ১৮ জুলাই শ্রম ও কর্মসংস্থান সচিব কে এম আব্দুস সালামকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে বদলি করা হয়।ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. মশিউর রহমান পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব নিয়োগ পেয়েছেন। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মো. রেজাউল আহসান।বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) হয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব নাহিদ রশীদ। নাহিদ রশীদকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দেয়া হয়েছে।কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা সত্যব্রত সাহাকে গত ২৯ জুলাই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে ২ আগস্ট তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102