বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

কমলা হ্যারিসের সঙ্গে তিনটি বিতর্ক করতে রাজি ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১০১ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে সেপ্টেম্বর মাসেই তিনটি নির্বাচনি বিতর্ক করতে রাজি। এ ব্যাপারে এখন হ্যারিসের প্রচার শিবির থেকে জবাব পাওয়ার অপেক্ষায় আছেন ট্রাম্প।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ফ্লোরিডা রাজ্যে তার মার-আ-লোগোর বাড়িতে এক সংবাদ সম্মেলনে একথা জানান ট্রাম্প।

তিনি বলেন, “আমরা ফক্স নিউজের সঙ্গে ৪ সেপ্টেম্বরে বিতর্ক অনুষ্ঠানে রাজি হয়েছি, এনবিসির সঙ্গে ১০ সেপ্টেম্বরে বিতর্ক অনুষ্ঠান করতে রাজি হয়েছিলাম। আর এবিসি নিউজের সঙ্গে ২৫ সেপ্টেম্বরে বিতর্ক অনুষ্ঠানে রাজি হয়েছি। আশা করি তিনি (হ্যারিস) রাজি হবেন।”

তবে বিতর্কের স্থান কোথায় হবে এবং সেখানে দর্শকশ্রোতা থাকবে কিনা সে ব্যাপারে ট্রাম্প কিছু  জানাননি।

ট্রাম্পের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অসুস্থ হয়ে পড়ার কারণে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় এসেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ফলে নতুন করে তার সঙ্গে বিতর্ক হতে চলেছে ট্রাম্পের।

তবে ট্রাম্প এর আগে এতদিন হ্যারিসের সঙ্গে বিতর্ক করতে রাজি হচ্ছিলেন না। হ্যারিস আনুষ্ঠানিকভাবে প্রার্থী নন, এই যুক্তিতে ট্রাম্প তার সঙ্গে বিতর্ক করতে প্রথমে রাজি হননি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102