শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধাধীন রোগীদের দেখতে এসেছিলেন  অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাত সাড়ে ১০টার পর তিনি তার উপদেষ্টা পরিষদের সদস্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করেন।

হাসাপাতালে প্রবেশ করে তিনি আহতদের চিকিৎসার খোঁজ নেন। পরে ১০টা ৪৩ মিনিটে বেরিয়ে যান। তবে ঢামেক হাসপাতাল পরিদর্শনে এসে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

উপদেষ্টা পরিষদের সদস্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে শপথ নেন ড. ইউনূস। রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথগ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে ৯টায় করা হয়।

তার আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করতে বঙ্গভবনে প্রবেশ করেন শান্তিতে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102