মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন

উপদেষ্টাদের জন্য সচিবালয়ে প্রস্তুত ২১ গাড়ি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৮৯ এই পর্যন্ত দেখেছেন

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টাদের জন্য ২১টি গাড়ি প্রস্তুত করা হয়েছে।

যারা ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারে শপথের আমন্ত্রণ পাবেন, তাদের বাসা থেকে বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হবে এসব গাড়ি।

বঙ্গভবন থেকে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বঙ্গভবনে নতুন সরকারের শপথ অনুষ্ঠান হবে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি প্রথমে সরকার প্রধানকে শপথ পাঠ করান। এরপর পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান। বঙ্গভবনে শপথ অনুষ্ঠান পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন ড. মুহাম্মদ ইউনূস। তার জন্য প্রস্তুত করা হয়েছে একটি বিএমডব্লিউ গাড়ি (ঢাকা মেট্রো -ভ ১১-১৯৫১)। এ ছাড়া সরকারের বাকি উপদেষ্টাদের জন্য আরও ২১টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। পরিবহন পুল থেকে মন্ত্রিপরিষদ বিভাগে এসব গাড়ি পাঠানো হচ্ছে।

আরেকটি সূত্র জানায়, এগুলো ছাড়া আরও তিনটি বাড়তি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এর কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, ‘ভিভিআইপি প্রটোকলে সব সময় কয়েকটি গাড়ি বেশি প্রস্তুত রাখতে হয়। কোনো কারণে একটি গাড়ি নষ্ট হলে বা দুর্ঘটনায় পড়লে সঙ্গে সঙ্গে যাতে আরেকটি গাড়ি যেন পাঠানো যায় সে এ কারণে আমরা মোট ২১টি গাড়ি প্রস্তুত করেছি।’

এ ছাড়া প্রস্তুত করা গাড়িগুলোর মধ্যে রয়েছে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি। এ গাড়িগুলো ২৫০০ সিসির। যার বাজার দর গাড়ির প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এ ছাড়া মিতশুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়িও এ তালিকায় রয়েছে। ১৬০০ সিসির এসব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা।

প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস থাকবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। আর উপদেষ্টারা থাকবেন মন্ত্রিপাড়ায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102