মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

অন্যায়ভাবে বন্ধ করা গণমাধ্যম অবিলম্বে খুলে দেয়ার দাবি ডিআরইউ’র

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১০৩ এই পর্যন্ত দেখেছেন

অন্যায়ভাবে বন্ধ করে দেয়া দৈনিক আমার দেশ, দৈনিক দিনকাল, চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি, সিএসবি, দিগন্ত টিভিসহ সব বন্ধ গণমাধ্যম অবিলম্বে চালু করার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। পাশাপাশি এটিএন নিউজ, এটিএন বাংলা, ডিবিসি নিউজ, সময় টিভি, একাত্তর টিভি, মাই টিভি, মোহনা টিভি, দৈনিক প্রতিদিনের সংবাদ, দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক আমাদের নতুন সময়, আওয়ার টাইমসহ বিভিন্ন গণমাধ্যমে হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বৃহস্পতিবার ডিআরইউ’র দপ্তর সম্পাদক রফিক রাফি’র স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যার বিচার অতি দ্রুত সম্পন্ন করতে হবে। অন্যায়ভাবে বন্ধ করে দেয়া গণমাধ্যমগুলো অবিলম্বে খুলে দিতে হবে।

তারা বলেন, চলমান অস্থিতিশীল পরিস্থিতিকে পুঁজি করে গণমাধ্যমের উপর হামলা গ্রহণযোগ্য নয়। গণমাধ্যম অফিসে হামলা ও অগ্নি-সংযোগকারীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

সবার সহযোগিতা কামনা করে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম কারও প্রতিপক্ষ নয়। সব পক্ষের সংবাদ গণমানুষের কাছে তুলে ধরাই গণমাধ্যমের কাজ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102