বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দিগন্ত টিভির নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৪৪ এই পর্যন্ত দেখেছেন

নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের। বৃহস্পতিবার (৮ আগস্ট) ১১ বছর পর গণমাধ্যমটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

‘বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার’ অভিযোগ এনে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের সম্প্রচার ২০১৩ সালের মে মাসে সাময়িক বন্ধ করে দিয়েছিলো তৎকালীন আওয়ামী লীগ সরকার। ১১ বছর পর বৃহস্পতিবার টেলিভিশন কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে অর্ন্তবর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছিলেন, দিগন্ত টেলিভিশনসহ দু-একটি টেলিভিশন ঘটনাকে উসকে দিচ্ছে। এসব চ্যানেল বিদ্বেষ ও গুজব ছড়ানোর মাধ্যমে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে চরম অপরাধ করেছে। তাই স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে এটি সাময়িক বন্ধ করতে অনুরোধ করা হয়েছে। এরপর থেকে চ্যানেলটি বন্ধ রয়েছে।

গত মঙ্গলবার (৬ আগস্ট) দিগন্ত টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক সব কর্মকর্তারা জড়ো হন। পুনরায় নতুন করে চালু হওয়ার বিষয় নিয়ে আলোচনা করেন তারা। খুব দ্রুত টেলিভিশনটি সম্প্রচারে আসবে বলে জানান তারা। এসময় ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আনন্দ প্রকাশ করেন তারা।

এর আগে সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার ঘটনার পর সামগ্রিক চিত্র বদলে যেতে শুরু করে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102