মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন

বাংলাদেশ-ভারত বাণিজ্য শুরু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১০৭ এই পর্যন্ত দেখেছেন

তিন দিন বন্ধ থাকার পর হিলি বন্দর দিয়ে সীমিত আকারে শুরু হয়েছে বাংলাদেশ-ভারত বাণিজ্য। বুধবার (৭ আগস্ট) এই বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে বিভিন্ন পণ্যবাহী ট্রাক। বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে বেনাপোল স্থলবন্দরও খুলে দেয়া হয়েছে।

বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বাংলাদেশের উত্তরবঙ্গের হিলি বন্দর দিয়ে পণ্যবাহী ভারতীয় ট্রাক প্রবেশ করতে শুরু করেছে।

বুধবার হিলি বন্দর দিয়ে যে কয়েকটি মালবাহী কার্গো ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে সেগুলোতে কালো পাথর, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ এবং গমের ভুসি। অর্থাৎ অধিকাংশই পচনশীল পণ্য।

বুধবার বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এনডিটিভিকে জানান, ‘‌বেনাপোল এবং হিলি বন্দরের কর্মকর্তারা আজ বৈঠক করেছেন। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে বেনাপোল খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।’

বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের অপর পাশেই ভারতের পেট্রোপোল চেকিং পোস্ট। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পেট্রোপোল চেকিং পোস্ট সরেজমিনে পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০০৯ সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন। বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি এবং তার ছোটবোন শেখ রেহানা। বাংলাদেশ ত্যাগের আগে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের হাতে ক্ষমতা হস্তান্তর করে গিয়েছেন তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102