শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকাল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৩২ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশে থাকা ভারতের ভিসা সেন্টারগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।  ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অস্থির পরিস্থিতির কারণে ভারতের সব ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকবে।পরবর্তী সাক্ষাৎকারের তারিখ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এছাড়াও পরবর্তী কার্য দিবসে আবেদনকারীদের পাসপোর্ট সংগ্রহ করতে বলা হয়েছে নোটিশে।

গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরমধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশে কার্যত কোনো সরকার নেই।

এরফলে ঢাকাসহ সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে।এ পরিস্থিতিতে অনেকেই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে পারে এই শঙ্কায় সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে ভারত।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102