রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে বিএনপির শান্তি মিছিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৩৯ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে শান্তি মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে শহরের কালিবাড়ি এলাকা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহীদ মোহাম্মদ আলী সড়ক হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মির্জা ফয়সল আমীন। তিনি বলেন, দেশ প্রেমিক ছাত্র জনতার গণঅভ্যূত্থানে স্বৈরাচার খুনি হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দেশের মানুষ আজ স্বাধীনতার স্বাদ উপভোগ করছে। বিজয়ের আনন্দ উৎযাপন করছে। কিন্তু সুযোগ সন্ধ্যানীরা ওৎ পেতে আছে। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা করছে। বিভিন্ন ধর্মীয় স্থাপনায় বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা, তাদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করতে পারে। এ জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। কেউ যেন এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। আমাদের সকলকে পাহাড়াদারের ভুমিকা পালন করতে হবে। কারণ এই দেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। সকলে মিলে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে দেশটাকে এগিয়ে নিতে হবে।

এ সময় জেলা বিএনপির সহ সভাপতি আল মামুন আলম, অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সাধারন সম্পাদক তারেক আদনান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার পেরিস, জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অ্যাড. এনতাজুল হকসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102