বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

টাঙ্গাইল সদর থানার তালা খুলে কার্যক্রম শুরু

টাঙ্গাইল প্রতিনিধি
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১২২ এই পর্যন্ত দেখেছেন

জেলা প্রশাসন, রাজনীতিবিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপস্থিতিতে টাঙ্গাইল সদর থানা খুলে দিয়েছেন পুলিশ সুপার গোলাম সবুর। বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় সকলের উপস্থিতিতে তালা খুলে দেওয়ার পর কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এএম জহিরুল হায়াত, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল নুর তুষার, ইফফাত রাইসা নূহা, লুৎফুন নাহার তৃপ্তি, মনিরুল ইসলাম প্রমুখ।

পুলিশ সুপার গোলাম সবুর বলেন, সারা দেশে যে সব থানায় কার্যক্রম বন্ধ ছিল, সে সব থানা খুলে দ্রুত কার্যক্রম শুরু করার জন্য আইজিপি স্যারের নির্দেশনা আছে। সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতায় টাঙ্গাইল সদর থানা খুলে দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে।

আওয়ামী লীগের সরকার পতনের পর সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা থেকে শহরের সার্বিক অবস্থা বিবেচনা করে টাঙ্গাইল সদর থানার কার্যক্রম বন্ধ করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102