বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৯৪ এই পর্যন্ত দেখেছেন

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন। পদত্যাগের জন্য ব্যক্তিগত কারণ দেখান তিনি।

বুধবার (৭ আগস্ট) সকালে তিনি রাষ্ট্রপতি বরাবর এই পদত্যাগ পত্র পাঠান। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।

এ এম আমিন উদ্দিনকে ২০২০ সালের ৮ অক্টোবর অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ওই সময়ের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন তিনি। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যু হলে স্থলাভিষিক্ত হন এ এম আমিন উদ্দিন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102