মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

বাংলাদেশে হাইকমিশন-কনস্যুলেট থেকে কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৯২ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে ভারতীয় হাইকমিশন এবং কনস্যুলেট থেকে জরুরি নয় এমন অপ্রয়োজনীয় কর্মীদের ভারত ফিরিয়ে নিয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সের বরাতে জানায় ভারতীয় একাধিক গণমাধ্যম।

বুধবার (৭ আগস্ট) এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে বলা হয়, বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে ভারত তার হাইকমিশন এবং কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের ফিরিয়ে নিয়েছে।

বেশ কয়েকটি সূত্র জানায়, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে অপ্রয়োজনীয় স্টাফ এবং পরিবারদের সদস্যরা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে স্বেচ্ছায় ফিরে এসেছেন। অবশ্য সকল কূটনীতিক হাইকমিশনে আছেন। এছাড়া হাইকমিশন চালু আছে বলেও সূত্রগুলো জানিয়েছে।

ভারতের দুটি সরকারি সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতার পরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করতে এবং পালিয়ে যেতে বাধ্য হওয়ার পর ভারত প্রতিবেশী বাংলাদেশে তার দূতাবাস এবং কনস্যুলেট থেকে সমস্ত অপ্রয়োজনীয় স্টাফ এবং তাদের পরিবারকে সরিয়ে নিয়েছে। তবে সমস্ত ভারতীয় কূটনীতিক বাংলাদেশে রয়েছেন এবং মিশনগুলো কার্যকর রয়েছে বলেও সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে।

অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডে জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে মোট ১৯০ জন অপ্রয়োজনীয় কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের প্রত্যাবাসন করা হয়েছে।

ঢাকায় হাইকমিশনে বর্তমানে প্রায় ২০-৩০ জন সিনিয়র স্টাফ রয়েছেন। হাইকমিশন ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনায় ভারতের সহকারী হাইকমিশন বা কনস্যুলেট রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102