শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

আইসিইউতে রওশন এরশাদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: শারী‌রিক অবস্থার অবন‌তি হওয়ায় সংস‌দের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হ‌য়েছে।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে রওশন এরশা‌দের সহকারী একান্ত স‌চিব মামুন হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতার করোনাজনিত সমস্যা না থাকলেও  ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।’

শনিবার (১৪ আগস্ট) রাতে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করা হয়।

রওশন এরশাদের ছে‌লে রাহগীর আলমাহি সাদ এরশাদ বিরোধীদলীয় নেতার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত ৩০ এপ্রিল রাতে রওশন এরশাদের পানিশূন্যতা দেখা দিলে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৪ দিন চিকিৎসা শেষে ২৩ মে তিনি বাসায় ফেরেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102